পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ের সামনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বক্তব্য দেন প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, কাউন্সিলর নেচার উদ্দিন আহমদ চৌধুরী, সাইফুল আলম, মাছুমা বেগম প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে মুহাম্মদ জাঈদুল করিম ও ‘খ’ বিভাগে তানজিমুর রহমান প্রথম পুরস্কার লাভ করেছে।