পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার। ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট, ভলিবল, ফুটবল, দৌড়সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।