প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরের আদর্শ হাইস্কুলে গতকাল শনিবার বার্ষিক পরীক্ষার ফলাফল, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাদ্দেছ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র লিয়াকত আলী সরকার। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, বিরামপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে জিপিএ-৫ পাওয়া ২২২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।