পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝর, ঢাকা সেনানিবাসের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী হয়েছে গতকাল। প্রতিযোগিতার সমাপনী দিনে কলেজের খেলার মাঠ পরিণত হয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায়। চ্যাম্পিয়ন হয় ভাষাশহীদ বরকত হাউস এবং রানার্সআপ হয় ভাষাশহীদ সালাম হাউস। সমাপনী দিনে নিয়মিত ক্রীড়া অনুষ্ঠানের বাইরে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. মোকসেদ আলী।
বিজ্ঞপ্তি