প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী টেকনিক্যাল স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ রাজি উদ্দিন আহমেদ। উপজেলা
আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন অনুষ্ঠানের উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ মাহবুব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, পৌর মেয়র জামাল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ প্রমুখ।