প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে ‘ঈদ মোমেন্টস’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার প্রথম বিজয়ী জিয়াদ খন্দকার পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ল্যাপটপ, দ্বিতীয় বিজয়ী স্নিগ্ধা রশীদ পেয়েছেন ইন্টারনেট সংযোগসহ একটি ট্যাবলেট এবং তৃতীয় বিজয়ী শাকিল শাহরিয়ার পুরস্কার পেয়েছেন একটি মুঠোফোন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিক রিলেশন্স তাসলিম আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।