প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন এলাকায় অবস্থিত লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক ব্যাংকার খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে জামতলার হীরা কমিউনিটি সেন্টারে গতকাল বুধবার বিকেলে এ অনুষ্ঠান হয়। এতে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ আওলাদ হোসেন। সারা বছর বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট উপহার দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।