প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল গফ্ফার প্রধান অতিথি এবং প্রতিষ্ঠানের বিদ্যালয় শাখার সাবেক সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আমির আলী আজাদ। এতে স্বাগত বক্তব্য দেন বার্ষিক ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসচিব সহকারী শিক্ষক আ ত ম রেজাউল কবীর। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৬৪টি ইভেন্ট ছিল। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।