পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘প্রতিভার অন্বেষণে-২০১৫’ শীর্ষক শিরোনামে রচনা প্রতিযোগিতা ও বিজ্ঞান প্রজেক্ট উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ট্যালেন্ট সায়েন্স একাডেমি ও ট্যালেন্ট সায়েন্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন। ট্যালেন্ট সায়েন্স একাডেমি ও ট্যালেন্ট সায়েন্স ক্লাবের চেয়ারম্যান কে এম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর আশরাফ আলী, নুর ইসলাম, সহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞানভিত্তিক রচনা ও বিজ্ঞান প্রজেক্ট উদ্ভাবন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় ৭০ জন প্রতিযোগীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, কম্পিউটার ও প্রাইজবন্ড দেওয়া হয়।