পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আহ্বায়ক আবদুর রশিদ। অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষক সুলতানা জান্নাতুল ফেরদৌস। এ বছর ইংরেজি ও বাংলা কবিতা আবৃত্তি, একক অভিনয়, ধারাবাহিক গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও সাধারণ জ্ঞানসহ ১৪টি বিষয়ে বিজয়ী ৪২ জনকে পুরস্কৃত কর হয়। এ ছাড়া একাদশ শ্রেণির মুনিয়া তাসনিম ও সুরভী খাতুন সেরাদের সেরা পুরস্কার পায়।