পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগীয় ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে। ১২টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা হয়। গতকাল দুপুরে আলোচনা শেষে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম ইমামুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মাহবুব হাসান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাসিনুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) শফিউল আলম ছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।