প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের জালালাবাদ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবদুল বাকী চৌধুরী। শিক্ষক মোহাম্মদ ঈমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম। এ ছাড়া শিক্ষক তাহিয়া সিদ্দিকা, মুহাম্মদ আবদুস শাকুর প্রমুখ বক্তব্য দেন।