পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল শনিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টা থেকে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম। প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের সংরক্ষিত আসন-১ এর সাংসদ সেলিনা জাহান। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ হাফিজউদ্দীন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম, ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার, সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার আহ্বায়ক মো. বদরুল হুদা প্রমুখ। পরে বেলা তিনটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।