প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শতাধিক বছরের পুরোনো বিদ্যাপীঠ গালিমপুর রহমানিয়া উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী, মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়টিতে এ অনুষ্ঠান হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে আতা খান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাসানুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার আজিজুল ইসলাম।