পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বুধবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দিনব্যাপী আয়োজনের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুর রাজ্জাক, অতিরিক্ত জেলা হাকিম জসিম উদ্দীন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী প্রমুখ।