পুরস্কার বিতরণী বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়া ফাজিল মাদ্রাসায় গতকাল রোববার বার্ষিক পুরস্কার বিতরণী ও এবারের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন। অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহারকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।