পুরস্কার লাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান এবার বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ কমিটির সভাপতি এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সই করা সভার কার্যবিবরণী-সংবলিত একটি পত্র গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তিনি প্রাথমিক শিক্ষায় এবং তথ্য বাতায়নে (আইসিটি) দেশসেরা হয়েছিলেন।