পুরস্কৃত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক, অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সিলেটের ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল সোমবার জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার নুরে আলম মিনা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পাওয়া ১৫ জন হলেন জকিগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক; কোম্পানীগঞ্জের আক্রাম হোসেন, মোয়াজ্জেম হোসেন; জৈন্তাপুরের সৈয়দ নাসির উদ্দিন, আবদুল মান্নান; ওসমানীনগর থানার এএসআই আতিকুল হক, আবুল হোসেন; কোম্পানীগঞ্জের তরিকুল ইসলাম; বিশ্বনাথের আনোয়ারুল ইসলাম; গোলাপগঞ্জের শংকর চন্দ্র দেব; বিয়ানীবাজারের সুপ্রাংশু দে, সবুজ কুমার নাইডু এবং ট্রাফিক বিভাগের উপপরিদর্শক ফজলুল হক, জেলা বিশেষ শাখার এএসআই রফিকুল ইসলাম, কনস্টেবল তাজুল ইসলাম।