প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রাউন সিমেন্টের ‘লাকি থারটিন’ সেলস ক্যাম্পেইনের সেরা ডিলারদের বিদেশ ভ্রমণে পাঠানোর মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে৷ গত ২৪ এপ্রিল ফ্রান্স, ইংল্যান্ড ও সুইজারল্যান্ড—এই তিন দেশের উদ্দেশে ১০ দিনের সফর শুরু করেন তাঁরা৷ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সফরে ডিলারদের সঙ্গে ছিলেন এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) ডিজিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) শৈবাল সাহা৷ এক বিবৃতিতে প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, ‘ক্রাউন সিমেন্ট প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে শুরু থেকেই প্রতিজ্ঞাবদ্ধ৷ ভবিষ্যতে সহযোগীদের নিয়ে সত্যিকার অর্থেই আরও বড় পরিসরে বিভিন্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের৷’ বিজ্ঞপ্তি৷