পুরস্কৃত হলো সেই সাহসী ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুসরাত জাহান, নুসরাত আরেফিন, তানজিমা আয়েশা ও আফরিন জাহান—এরা সবাই পাবনার ঈশ্বরদীর পূর্বটেংরী বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ছাত্রীদের উত্ত্যক্তের এক বখাটেকে পাকড়াও করেছিল এরা। তাই সাহসী এই ছাত্রীদের গত বৃহস্পতিবার নববর্ষের দিন পুরস্কৃত করা হয়।
ঈশ্বরদী পূর্বটেংরী বিদ্যালয়ের মাঠে নববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় চার ছাত্রীকে। তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি মুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম, মিজানুর রহমান, মোক্তার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাস।