প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে প্রাচীন পুরাকীর্তি পাথরের তৈরি যশোদা মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গোরতা গ্রামে একটি পুকুর খননকালে এই মূর্তিটি পাওয়া যায়। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ কবির বলেন, ওই মূর্তির ওজন ১২ কেজি। পুকুর খননে নিয়োজিত শ্রমিকেরা মূর্তিটির সন্ধান পাওয়ার পর থানায় খবর দেন। পরে এটি উদ্ধার করা হয়। স্থানীয় অষ্টকান্ত নামের এক ব্যক্তি জানান, গ্রামের ‘গোমূর্তি’ নামের পুকুরটি খনন করছিল মন্ডল এগ্রো ফার্ম নামের একটি কোম্পানি। গতকাল পুকুরটির পাড় কাটার সময় ওই মূর্তিটি বেরিয়ে আসে।