পুরান ঢাকা থেকে তিন ট্রাক পটকা ও আতশবাজি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শাঁখারীবাজারের কয়েকটি গুদাম থেকে গতকাল তিন ট্রাক বিভিন্ন ধরনের পটকা ও আতশবাজি জব্দ করেছে পুলিশ। এ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীরা হলেন স্বর্ণ দত্ত, দীপু নন্দী ও কালাচান।কোতোয়ালি থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে শাঁখারীবাজারের ছয়টি বাসার নিচতলার গুদামে অভিযান চালিয়ে এসব আতশবাজি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পটকা, চকলেট বোমা, তারাবাতি, আতশবাজি ইত্যাদি। দেশে এগুলোর আমদানি ও বিক্রি নিষিদ্ধ। উদ্ধার হওয়া পটকা ও আতশবাজি তিনটি ট্রাকে ভরে থানায় নেওয়া হয়।