পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা অপসারণে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার অবৈধ রাসায়নিক কারখানা ও গুদাম অপসারণে অভিযান চলাকালে মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন। ছবিটি লালবাগের শহীদনগর থেকে তোলা l প্রথম আলো
পুরান ঢাকার অবৈধ রাসায়নিক কারখানা ও গুদাম অপসারণে অভিযান চলাকালে মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন। ছবিটি লালবাগের শহীদনগর থেকে তোলা l প্রথম আলো

পুরান ঢাকার অবৈধ রাসায়নিক কারখানা ও গুদাম অপসারণে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল রোববার দুপুর ১২টায় লালবাগের শহীদনগরে এই অভিযানের উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, পুরান ঢাকায় অসংখ্য রাসায়নিক কারখানা ও গোডাউন রয়েছে। এগুলো থেকে আগুন লেগে ইতিমধ্যে অনেক মানুষের মৃত্যু হয়েছে। তাই জননিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে, এমন কারখানা এই এলাকায় থাকতে দেওয়া হবে না।
এসব কারখানার মালিকদের বিকল্প জায়গা দেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, এটা কারখানামালিকদের ব্যাপার। তাঁরা কারখানা কোথায় চালাবেন, সেটা তাঁরা জানেন। এ ব্যাপারে সিটি করপোরেশনের কিছু করার নেই।