পুরান ঢাকা বিতর্ক উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘যুক্তিতে মুক্তি’ স্লোগানে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে ‘প্রথম আলো-পুরান ঢাকা বিতর্ক উৎসব’। পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে এই উৎসব। ৪০টি স্কুলের অংশগ্রহণে সকাল নয়টায় উৎসব শুরু হবে। নিবন্ধন শুরু হবে সকাল আটটায়। দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে বিকেল পাঁচটায়।
ইতিমধ্যে পাঁচটি ভেন্যুতে মোট ২৫টি স্কুলের অংশগ্রহণে বিতর্কের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের ভেন্যুগুলো হলো পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নবকুমার ইন. ও ড. শহীদুল্লাহ কলেজ, রহমতুল্লাহ মডেল হাইস্কুল, নবাবপুর গভ. উচ্চবিদ্যালয়, গেন্ডারিয়া হাইস্কুল।
কয়েক বছর ধরে পুরান ঢাকার স্কুলগুলোকে নিয়ে প্রথম আলো এই আয়োজন করে আসছে। এবারে পঞ্চমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করবেন শিল্পী রফিকুন নবী। এ আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা।
বিতর্ক উৎসবে অংশগ্রহণকারী স্কুলগুলো হলো ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা গভ. মুসলিম হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জেভির্য়াস গার্লস স্কুল, ঢাকা সেন্ট্রাল গার্লস হাইস্কুল, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, হাম্মাদিয়া উচ্চবিদ্যালয়, নিউ গভ. গার্লস হাইস্কুল, ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়, আরমানিটোলা গভ. হাইস্কুল, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়, আহমদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, রায়হান স্কুল অ্যান্ড কলেজ, ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল, নবকুমার ইন. ও ড. শহীদুল্লাহ কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল (আজিমপুর), ইঞ্জিরিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গার্লস স্কুল, রহমতুল্লাহ মডেল হাইস্কুল, জামিলা খাতুন লালবাগ উচ্চবালিকা বিদ্যালয়, হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বংশাল বালিকা উচ্চবিদ্যালয়, নবাবপুর গভ. উচ্চবিদ্যালয়, নারিন্দা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, গেন্ডারিয়া উচ্চবিদ্যালয়, এ কে উচ্চবিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক হাইস্কুল, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, আজিজিয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয়, সালেহা স্কুল অ্যান্ড কলেজ, নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ।