পুরান ঢাকা ৯ ঘণ্টা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশাল, বাংলাদেশ মাঠ, আবুল হাসনাত রোডসহ বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুতের সংযোগ ছিল না৷ এতে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷
পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল বেলা দুইটা থেকে পুরান ঢাকার কসাইটুলী, সাত রেওজা, মাহুতটুলী পুলিশ ফাঁড়ি, আগা সাদেক রোড, আবদুল হাদি লেন, আবুল হাসনাত রোড, নিমতলী, আগামসি লেনসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ছিল না৷ রাত ১১টার সময় বিদ্যুৎ এসেছে৷ পবিত্র রমজানের এই সময়ে বিদ্যুৎ না থাকায় সবাইকে কষ্ট পোহাতে হয়েছে৷ গরমে লোকজন ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসে।
কয়েকজন বাসিন্দা জানান, ইফতারের সময় বিদ্যুৎ না থাকায় অনেকে বিপাকে পড়েন। কেউ কেউ দোকান থেকে ইফতারি কিনে আনেন। অনেক বাড়িতে ফ্রিজে রাখা খাবারও নষ্ট হয়ে যায়। আরেকজন বাসিন্দা অভিযোগ করেন, এত সময় ধরে বিদ্যুৎ না থাকার বিষয়টি তাঁরা আগে থেকে জানতেন না। জানলে প্রস্তুতি নিতে পারতেন বলে তাঁরা জানান। আবার বিদ্যুৎ চলে যাওয়ার পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করার পরও কারও সাড়া পাননি বলে অভিযোগ করেন অনেকে।