পুরান ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার রায়সাহেব বাজায় এলাকা থেকে আজ শনিবার সকালে বিক্ষোভ মিছিল বের করে জগন্নাথ শাখা ছাত্রদল। ছবি : মনিরুল আলম।
পুরান ঢাকার রায়সাহেব বাজায় এলাকা থেকে আজ শনিবার সকালে বিক্ষোভ মিছিল বের করে জগন্নাথ শাখা ছাত্রদল। ছবি : মনিরুল আলম।

পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় আজ শনিবার সকালে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে তারা এ বিক্ষোভ মিছিল করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে রায়সাহেব বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি রায়সাহেব বাজার থেকে ঢাকা জেলা দায়রা জজ আদালত এলাকার সামনে পৌঁছালে পুলিশ তাঁদের ধাওয়া করে। ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় রফিকুল হাসান নামের এক ছাত্রদলকর্মীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক দাবি করেন, তাঁরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। পুলিশ বিনা উসকানিতে মিছিলে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।