পুরান ঢাকায় পথচারীদের খাবার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় শনিবার বিকেলে পথচারী, রিকশাচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন `সঙ্গে আছি`। ছবি: সংগৃহীত
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় শনিবার বিকেলে পথচারী, রিকশাচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন `সঙ্গে আছি`। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় শনিবার বিকেলে পথচারী, রিকশাচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন 'সঙ্গে আছি'। ইফতারের আগ মুহূর্তে খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রোজাদারেরা।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রমজানের বাকি দিনগুলোতে এই ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে

জানিয়েছে সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বারেক কায়সার।

সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ঠিকমতো তিনবেলা খাবার পাচ্ছেন না। নিম্নআয়ের মানুষের অবস্থা আরও করুণ। অনেক মধ্যবিত্ত পরিবার লজ্জায় কারও কাছে খাবার চাইতে পারছেন না, না খেয়ে দিন পার করছেন। এসব বিষয় মাথায় রেখে প্রথম রমজান থেকে 'সঙ্গে আছি

সঙ্গে থাকুন' শ্লোগানে ওই সংগঠনের যাত্রা শুরু করে। সংগঠনটির উদ্যোগে প্রতিদিন বিকেলে নগরের বিভিন্ন এলাকায় গড়ে পাঁচশতাধিক মানুষকে খাবার বিতরণ করা হয়। ইতিমধ্যে সাত হাজার মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য পণ্য
বিতরণ করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন পশু পাখিকেও খাবার বিতরণ করা হয়।

বারেক কায়সার প্রথম আলোকে বলেন, তাদের সংগঠনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সদস্য হয়েছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এভাবে সমাজের দরিদ্র মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার
আহ্বান জানিয়েছেন তিনি।