পুরান ঢাকায় মহিলা মেডিকেল কলেজ হবে: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায়  মহিলা মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল বৃহস্পতিবার করপোরেশন পরিচালিত লক্ষ্মীবাজারের ঢাকা মহানগর মহিলা কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, মেডিকেল কলেজ হলে মহানগর কলেজের কৃতী শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করলে কলেজের শিক্ষার্থীদের মধ্যে কেউ মেয়র, কেউ রাষ্ট্রনায়ক হবেন।  তিনি অবহেলিত পুরান ঢাকায় নারীশিক্ষার প্রসারে মহানগর মহিলা কলেজ প্রতিষ্ঠায় তাঁর প্রয়াত পিতা ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের অবদানের কথা স্মরণ করেন।  বিজ্ঞপ্তি|