পুরান ঢাকায় ১২টি জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
রাজধানীর পুরান ঢাকার ১২টি জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় চিহ্নিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এগুলো সংস্কার করা হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার এ রকম পাঁচটি বিদ্যালয় পরিদর্শন করে সংস্কারের কথা জানান।
পরিদর্শন করা বিদ্যালয়গুলো হলো সূত্রাপুর থানার ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু রক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জরাজীর্ণ বাকি সাতটি বিদ্যালয় হচ্ছে লালবাগ থানা এলাকার চম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি থানা এলাকায় অবস্থিত মাহুতটুলী রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেমরা থানার সারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামার গোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাড়া ডগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসব বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক থাকলেও শিক্ষার্থীর সংখ্যা কম।