পুরান ঢাকার শ্রমজীবী শিশুদের মাত্র ৫ শতাংশ স্কুলে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি সংস্থার জরিপে দেখা গেছে, রাজধানীর লালবাগ এলাকায় শ্রমজীবী শিশুদের ৯৪ শতাংশ দিনে ১০ ঘণ্টার বেশি কাজ করে। শ্রমজীবী শিশুদের মাত্র ৫ শতাংশ নিয়মিত স্কুলে যেতে পারে। বেসরকারি প্রতিষ্ঠান প্রদীপন আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহায়তায় পুরান ঢাকার শিশুশ্রম পরিস্থিতি নিয়ে এই জরিপ করেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রদীপন এই জরিপের তথ্য উপস্থাপন করে। প্রদীপন নির্বাহী পরিচালক ফেরদৌসউর রহমানের সভাপতিত্বে সভায় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শরফুদ্দিন খান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।