পুরান ঢাকার সাবান কারখানায় আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় সাবান তৈরির কারখানায় সন্ধ্যায় আগুন লেগেছে। তবে আধঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হালিম প্রথম আলোকে জানান, সন্ধ্যা ছয়টার দিকে আরমানিটোলার কসাইটুলির আনন্দময়ী স্কুলের পাশে অবস্থিত সাবান কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন। তবে দাহিকা পদার্থ বেশি থাকায় সাবান কারখানার আগুন নিয়ন্ত্রণে তাদের বেশ বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।