সুরিটোলা কেন্দ্রে ভাঙচুর, ভোট সাময়িক স্থগিত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রে ভোট দিতে না পারার অভিযোগে স্থানীয় ভোটারেরা বিক্ষোভ করেন। একইসঙ্গে ব্যালটবাক্স ও কেন্দ্রে ভাঙচুর করা হয়। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভেঙে দেওয়া একটি ব্যালট বাক্স।

সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দৃশ্য এটি।

সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দৃশ্য এটি।

সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দৃশ্য এটি।

সুরিটোলা কেন্দ্রের দৃশ্য এটি। ছবি: মনিরুল আলম
এ ব্যাপারে সকাল সোয়া নয়টার দিকে মুঠোফোনে নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ জানান, নির্বাচনে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনার কারণে ওই কেন্দ্রের ভোট নেওয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।