পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণে নয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চানখাঁরপুল থেকে বকশীবাজার মোড় পর্যন্ত পৃথক ককটেলের বিস্ফোরণে পথচারীসহ নয়জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় এসব বিস্ফোরণ ঘটানো হয়।

এসব বিস্ফোরণে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় ফয়েজ আহমেদ নামের এক ব্যক্তি গণধোলাইয়ের শিকার হয়েছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।  

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ছয়টা থেকে ছয়টা পর্যন্ত চানখাঁরপুল থেকে বকশীবাজার মোড় পর্যন্ত অন্তত ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে পথচারী ও রিকশার যাত্রীসহ নয়জন আহত হন। তাঁরা হলেন লিটন হোসেন (২০), সুবল দাস (৪৫), সাদেকুল ইসলাম (৩৫), সাইদুল ইসলাম (৩০), রফিকুল ইসলাম (৩৫), হুমায়ুন কবির (৩০), সুলতান মিয়া (২৩), আবুল হোসেন (৪৫) ও আবদুল খালেক (৪০)। ককটেলের আঘাতে তাঁদের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।