পুরান ঢাকায় কাভার্ডভ্যানের চাপায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সোয়ারীঘাট-সংলগ্ন রাজারঘাট এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে কাভার্ডভ্যানের চাপায় জহিরুল ইসলাম (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ কাভার্ডভ্যান ও চালক আক্কেল মল্লিককে আটক করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, জহিরুল রাজারঘাটে আল-মদিনা ট্রান্সপোর্টে শ্রমিকের কাজ করতেন। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে তিনি ট্রাকে তেলের ড্রাম তুলছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন কাভার্ডভ্যান ও চালক আক্কেল মল্লিককে আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল শুক্রবার ভোরে চকবাজার থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।