পুরান ঢাকায় কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলীতে গতকাল শনিবার একটি সাবানের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও সাবান ও সাবান তৈরির বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে কসাইটুলীর একটি ভবনের দোতলায় ওই সাবান কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নেভাতে সক্ষম হয়।