পুরান ঢাকায় গণছিনতাই গ্রেপ্তার ১, গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সূত্রাপুরের রামকৃষ্ণ মিশন রোডে গতকাল বুধবার বিকেলে গণছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে মনির হোসেন (২৫) নামের এক যুবককে গণধোলাই দেওয়া হয়েছে। তার কাছ থেকে ১৭টি গুলি উদ্ধার করা হয়েছে।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হানিফ বলেন, গতকাল বিকেলে একদল সন্ত্রাসী মতিঝিলে আড়াই লেনের একটি নির্মাণাধীন বাড়িতে হামলা চালায়। এলাকাবাসীর ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা রামকৃষ্ণ মিশন রোডে অবস্থান নিয়ে পথচারী ও রিকশাযাত্রীদের অস্ত্রের মুখে মালামাল ছিনতাই করছিল। তাদের চিত্কারে স্থানীয় লোকজন ও টহল পুলিশ এগিয়ে এলে এক ছিনতাইকারী একটি নির্মাণাধীন ভবনে লুকিয়ে পড়ে। পরে ওই ভবন থেকে স্থানীয় লোকজন মনিরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।