পুরান ঢাকায় দোকান থেকে ১৯ লাখ টাকার মালামাল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার একটি মুঠোফোনের দোকান থেকে গত শুক্রবার রাতে টাকা ও ফোনসেটসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।দোকানের মালিক সোহেল মাহমুদ জানান, ৬৪ নম্বর ইসলামবাগে তাঁর অপু এন্টারপ্রাইজ নামের একটি মুঠোফোনের দোকান আছে। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। গতকাল শনিবার সকাল নয়টার দিকে দোকানে ঢুকে দেখেন, দোকানের পাশের দেয়াল ভাঙা। তাঁর দোকানের ড্রয়ারে থাকা তিন লাখ ৩৭ হাজার ২০০ টাকা, ৪৯৮টি বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোন ও এক লাখ ২২ হাজার টাকার মেমোরি কার্ড নেই। সোহেল জানান, দোকান থেকে ১৯ লাখ টাকারও বেশি মালামাল চুরি গেছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, চোরের দল দেয়াল ভেঙে ভেতরে ঢুকে মালামাল বের করে নিয়ে গেছে।