পুরান ঢাকায় ধসে পড়েছে নির্মাণাধীন চারতলা ভবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার কলতাবাজার এলাকায় রঘুনাথ দাস লেনে নির্মাণাধীন চারতলা একটি ভবন ধসে পড়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আর খুব সকালে এ দুর্ঘটনা ঘটায় সেখানে কোনো মানুষ ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসী জানায়, ধারণা করা হচ্ছে ভবন নির্মাণের আগে ঠিকমতো পাইলিং করা হয়নি এবং এক মাসের মধ্যে চারতলার ছাদ ঢালাই দেওয়া হয়েছে। তাই হয়তো নির্মাণাধীন ভবনটি ধসে পড়তে পারে। তবে ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।