পুরান ঢাকায় পুলিশের গুলি, দুই শিবির কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় আজ সোমবার পুলিশের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছে। তাঁরা ছাত্রশিবিরের কর্মী বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার দিকে লক্ষ্মীবাজার এলাকায় হরতালের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাহাদুর শাহ পার্ক এলাকায় যাওয়ার সময় পুলিশ তাদের লক্ষ্য গুলি করে। এ সময় দুই শিবির কর্মী গুলিবিদ্ধ হন। পরে শিবির কর্মীরা প্রায় ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, হরতাল-সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। পরে পুলিশ গুলি করলে পালিয়ে যান তাঁরা।