পুরান ঢাকায় বিদেশি অস্ত্রসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি বিদেশি পিস্তল ও সাতটি গুলিসহ লিটন হোসেন (৪০) ও মমিনুল ইসলাম (৩৭) নামের দুই ব্যক্তিকে আটক করেছেন র্যাব-১০-এর সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে র্যাব-১০-এর সদস্যরা পুরান ঢাকার কোতোয়ালি থানার ইসলামপুরে গুলশান আরা সিটি মার্কেটের সামনে থেকে ওই দুই ব্যক্তিকে দুটি পিস্তল ও সাতটি গুলিসহ আটক করে। র্যাব-১০-এর কেরানীগঞ্জ ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন-২-এর অধিনায়ক মেজর মঞ্জুর মোর্শেদ বলেন, আটককৃত দুই ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।