পুরান ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার চকবাজারে আজ শনিবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিপুল (২২) নামের একজন মারা গেছেন। তিনি প্লাস্টিকের পণ্য তৈরির একটি কারখানায় কাজ করতেন। সেখানে কাজ করার সময় ওই দুর্ঘটনা ঘটে।
পিপুলের সহকর্মী মোহাম্মদ হোসেনের তথ্যমতে, চকবাজারের সর্দার গলির খাজে দেওয়ান ১ নম্বর লেনের ৬০ নম্বর বাসায় প্লাস্টিক পণ্য তৈরির কারখানাটি রয়েছে। কারখানায় কাজ করার সময় ভোরের দিকে পিপুল বিদ্যুৎস্পৃষ্ট হন। মোহাম্মদ হোসেন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ভোর ছয়টার দিকে চিকিৎসকেরা পিপুলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, পিপুলের লাশ মর্গে রয়েছে।