পুরান ঢাকায় ভোটকেন্দ্রে পরিত্যক্ত ককটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার সরকারি কবি নজরুল কলেজের ভেতর সীমানা দেয়ালের পাশে পড়ে থাকা ১২টি ককটেল এবং ডেমরার সারুলিয়ার একটি মাদ্রাসার শৌচাগার থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। ওই কলেজ ও মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান ‘প্রথম আলো’কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার বিকেলে নজরুল কলেজের সীমানা দেয়ালের ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। নাশকতা সৃষ্টির লক্ষ্যে এ ককটেলগুলো রাখা হয়েছিল।
অপর দিকে র্যাব-১০-এর অপারেশন্স অফিসার ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফজলে রাব্বী বলেন, বিকেল পাঁচটার দিকে ওই মাদ্রাসার শৌচাগার থেকে ককটেল উদ্ধার করা হয়েছে।