পুরান ঢাকায় লেপ-তোশকের দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড এলাকার একটি লেপ-তোশকের দোকানে আগুনে সব মালামাল পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ভবনসংলগ্ন লেপ-তোশকের দোকানটিতে আগুন ধরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট ছেড়ে রাস্তায় নেমে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।দোকান মালিকের আত্মীয় আবদুল ওয়াদুদ প্রথম আলোকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাত্ আগুন ধরে যায়।