পুরান ঢাকায় সোনার দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার তাঁতীবাজারের কোতোয়ালি রোডের হাজি মার্কেটে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা দুইটার দিকে বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স নামে একটি দোকানে বেশ কিছু সোনার অলংকার লুট করেছেন কয়েক যুবক। তবে এর পরিমাণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।

পুলিশ জানিয়েছে, পাঁচ-ছয়জন যুবক ক্রেতা সেজে বুলিয়ন অ্যান্ড জুয়েলার্সে ঢুকে। পরে কয়েক কেজি সোনা নিয়ে বোমা ফাটিয়ে ইসলামপুরের দিকে তাঁরা চলে যান।
ঘটনাটিকে ডাকাতি বলতে চাইছে না পুলিশ। লালবাগের বিভাগীয় পুলিশ কমিশনার হারুন অর রশিদ প্রথম আলো ডটকমকে বলেন, স্থানীয় কিছু লোক এ ঘটনা ঘটিয়েছেন। জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।