পুরান ঢাকায় সোনার দোকানে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরান ঢাকায় গতকাল শনিবার রাতে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা দোকান থেকে ২০-২২ ভরি স্বর্ণালংকার ও প্রায় এক লাখ টাকা নিয়ে গেছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক বলেন, পুরান ঢাকার ইসলামপুরের ওই দোকানে স্বর্ণালংকার তৈরি ও বিক্রি করা হয়। গতকাল রাত আটটার দিকে চার ডাকাত দোকানে ঢুকে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়। এসআই বলেন, হিসাব করার পর খোয়া যাওয়া মালামালের সঠিক পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর মামলা হবে।