প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পুরান বন্দরে কাদরিয়া ভান্ডার সিরাজ শাহর মাজারে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সুলতানুল আউলিয়া হজরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর দুই দিনব্যাপী বার্ষিক ওরস মোবারক। সকাল সাড়ে নয়টায় পতাকা উত্তোলন ও ফাতেহা পাঠের মাধ্যমে শুরু হবে ওরসের কার্যক্রম। কাল বিকেলে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরস। বড়পীর সাহেবের আশেকান, কাদরিয়া ভান্ডারের খলিফা, মুরিদান ও ভক্তদের পবিত্র ওরস মোবারকে শরিক হওয়ার জন্য সৈয়দ খাজা মোহাম্মদ শামীম শাহ অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।