পুরুলিয়া উপজেলা থেকে বাসগ্রাম ইউনিয়ন বাদ দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের আটটি ইউনিয়ন সম্পৃক্ত করে প্রস্তাবিত পুরুলিয়া উপজেলা গঠন-প্রক্রিয়া থেকে সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের নাম বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার ওই ইউনিয়নের কয়েক শ মানুষ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে।এ সময় বক্তব্য দেন ফজলুর রহমান, অলিয়ার রহমান বিশ্বাস, মো. রফিকুল ইসলাম, মো. জাকির হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ।বক্তারা প্রস্তাবিত পুরুলিয়া উপজেলা থেকে সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের নাম প্রত্যাহার করার দাবি জানান। অন্যথায় নড়াইলে হরতালসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দেন।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নকে পুরুলিয়া উপজেলায় রূপান্তরের জন্য ৪ জুলাই খুলনা বিভাগীয় কমিশনারের বরাবরে একটি প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে কালিয়ার মাউলি, বাবরাহাচলা, পুরুলিয়া, পেড়লী, প্রস্তাবিত অষ্টগ্রাম, চাচুড়ি এবং সদর উপজেলার বাসগ্রাম ও শিঙ্গাশোলপুর ইউনিয়নের নাম উল্লেখ করা হয়েছে।