পুরুষের চেয়ে এবারও নারী ভোটার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভায় এবারও পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। গত পৌরসভা নির্বাচনের চেয়ে এবার ভোটকক্ষের সংখ্যা বেড়ে ৬০টি হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৩০ ডিসেম্বর শেরপুর পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রে ২০ হাজার ৬৪১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ১০ হাজার ৫৩৮ জন ও পুরুষ ১০ হাজার ১০৩ জন। ২০১১ সালের ১২ জানুয়ারি সর্বশেষ এ পৌরসভা নির্বাচনে মোট ১৬ হাজার ৯৩২ জন ভোটারের মধ্যে নারী ভোটার ছিলেন ৮ হাজার ৫৯৯ জন। গত পৌরসভার নির্বাচনে ভোটকক্ষ (বুথ) ছিল ৫২টি। এবার বেড়ে হয়েছে ৬০টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারির ঝামেলা দূর করতেই সংশ্লিষ্ট কর্মকর্তার নির্দেশে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।