পুরুষের পাশাপাশি নারীরাও অন্তর্ভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মেরিন একাডেমিতে পুরুষের পাশাপাশি নারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ একাডেমির নাবিকেরা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। গতকাল বুধবার সকালে গাজীপুরের পুবাইল এলাকার ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির প্রি-সি ক্যাডেটদের ষষ্ঠ ব্যাচের পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, নৌ-মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদ প্রমুখ বক্তব্য দেন। এ প্রতিষ্ঠান থেকে চলতি বছর ৭৫ জন ক্যাডেট নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন। নৌমন্ত্রী দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে মেরিটাইম ক্যাডেটদের প্রতি আহ্বান জানান।