পুরোদমে প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা ও পাবনার মেয়ে সুচিত্রা সেনের জন্মদিন ৬ এপ্রিল। এ উপলক্ষে ওই দিন পাবনায় শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। উৎসবকে কেন্দ্র করে পাবনায় চলছে সাজসজ্জাসহ নানা প্রস্তুতি। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করছে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। এতে সহযোগিতা দিচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রাম চিকিৎসক দুলাল ভৌমিক এসব তথ্য জানান।